,

বিসিবির সভাপতি হওয়ার প্রস্তাবে রাজি আমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধিত্বকারী বোর্ড পরিচালক হিসেবে তাকে নিয়োগের পরিকল্পনা রয়েছে, এরপর পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হবেন। এই দায়িত্ব আগামী অক্টোবরে নির্ধারিত বিসিবি নির্বাচন পর্যন্ত পালন করবেন তিনি।

আমিনুল ইসলাম বর্তমানে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানিয়েছেন, বিসিবিতে অস্থায়ীভাবে কাজ করার বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা এতে সম্মতি দিয়েছে। আইসিসি তাকে আশ্বস্ত করেছে যে, বিসিবিতে দায়িত্ব শেষ করে তিনি চাইলে আবার আইসিসিতে যোগ দিতে পারবেন।

জানা যায়, বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদকে পদত্যাগের অনুরোধ করা হয়েছে। তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তবে বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনাটা সরকারের জন্য কঠিন হতে পারে। কেননা ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের বিষয়ে আইসিসির কঠোর বিধিনিষেধ রয়েছে।

ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটআমিনুল ইসলাম বুলবুল

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট