,

হামজা, শমিত, ফাহামিদুলকে নিয়েই কাবরেরার বাংলাদেশ দল

news-image

১০ জুন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে ইতালি থেকে চলে এসেছেন ফাহামিদুল ইসলাম। হামজা চৌধুরী ও শমিত সোমও চলে আসবেন। তাদের নিয়েই ঢাকার গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। ২৬ সদস্যের প্রাথমিক এই দলটি ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচেও কার্যকর থাকবে। দুটি ম্যাচই হবে ঢাকা স্টেডিয়ামে।

হামজা ২ বা ৩ জুন আসবেন। ৪ জুন দলে যোগ দিবেন প্রথমবার ডাক পাওয়া কানাডা প্রবাসী শমিত।এই দুই ম্যাচ সামনে রেখে শুক্রবার থেকে ক্যাম্প শুরু করবেন কাবরেরা। দলে নতুন কোনও চমক নেই। ঘুরে-ফিরে সবাই আগে কাবরেরার দলে খেলেছেন কিংবা সুযোগ পেয়েছেন। স্ট্রাইকার সুমন রেজা শুধু দলে ফিরেছেন।

মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে সবশেষ ২৪ সদ্যসের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সোহেল রানা, চন্দন রায় ও শাকিল হোসেন।

বাছাইয়ের ‘সি’ গ্রুপে চার দলের পয়েন্টই সমান ১ করে। ভারত-বাংলাদেশ এবং সিঙ্গাপুর-হংকং দুটি ম্যাচই হয়েছিল গোলশূন্য ড্র।

বাংলাদেশ দল

গোলকিপার
মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার:
শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ ও সাদ উদ্দিন।

মিডফিল্ডার:
মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও শমিত সোম।

ফরোয়ার্ড:
ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, ফাহামিদুল ইসলাম ও সুমন রেজা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড