,

প্রথমবারের মতো হাইকোর্টের বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি

news-image

অনলাইন ডেস্ক : দেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ বুধবার ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ অনুসারে এ বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়ন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে যারা পূর্বে নির্ধারিত ফরমে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

তবে আরও উপযুক্ত প্রার্থীদের সুযোগ দিতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবেদনকারীদেরকে নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র এবং একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আগামী ২২ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে।

প্রসঙ্গত, উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় চলতি বছরের ২১ জানুয়ারি প্রথমবারের মতো সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠিত হয়। নতুন এই পদ্ধতিতে বিচারপতি নিয়োগের অংশ হিসেবে এবারই প্রথম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট