,

এনসিপির কাউকে ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না: সারজিস

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি: সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাউকে ভালো লাগলে ভোট দিতে এবং না লাগলে ভোট না দেওয়ার কথা বলেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ সোমবার এনসিপির পক্ষ থেকে নীলফামারীর ছয় উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ শেষে ডোমারে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘বিগত নির্বাচনগুলোতে নেতারা জনগণের পকেটে টাকা দিয়ে ক্ষমতায় এসে বয়স্কা ভাতাসহ সবকিছু মেরে দিয়েছে। যাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের হাত ধরেই এসেছে এনসিপি। আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই; জাতীয় নাগরিক পার্টির কাউকে ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না।’

এ সময় তিনি বলেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার যাতে ক্ষমতা ছাড়ার চিন্তাও না করে।

সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বানও জানান সারজিস আলম।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড