,

২২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ রানে অলআউট

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্রিকেটে অবিশ্বাস্য একটি ম্যাচ হয়ে গেল। যেখানে প্রতিপক্ষের দেয়া ৪২৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ রানে অলআউট হয়েছে অন্য দল। মিডলসেক্স কাউন্টি লিগে নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ ৪২৪ রানে রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশকে হারায়।

এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন নর্থ লন্ডনের ব্যাটাররা। তবে অবাক করা হলেও সত্যি, বিশাল রান গড়ার পথে নর্থ লন্ডনের কেবল একজন ব্যাটারই ফিফটি স্পর্শ করতে পারেন। যেখানে ড্যান সিমন্স একাই ১৪০ রানের ইনিংস খেলেন। আর পরের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক জাক লেউইট (৪৩) ও নাবিল আব্রাহামস (৪২)।

ব্যাক্তিগত ১ রানে আউট হন সেঞ্চুরি হাঁকানো সিমন্সের সঙ্গে ওপেন করতে নামা গ্ল্যাডউইন। তবে দলটির হয়ে ব্যাটিংয়ে নামা বাকি সবাই স্পর্শ করেন দুই অঙ্ক।

পরে চারশ ছাড়ানো রানের লক্ষ্য তাড়ায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে রিচমন্ডের ব্যাটিং। ৫.৪ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। দলটির করা ২ রানের একটি আসে ওয়াইড থেকে।

এদিকে নর্থ লন্ডনের কেবল দুইজনের বোলিং করতে হয়। ম্যাট রসন ৩ ওভারে কোনো রান দিয়ে নেন ৫ উইকেট। আর টম স্পাউটন ২.৪ ওভারে ২ রান দিয়ে নেন ৩ উইকেট।

নর্থ লন্ডন এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে। আর ৯ দলের টেবিলে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রিচমন্ড।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট