,

‘সরকার ও সেনাবাহিনী একে-অপরের সম্পূরক হিসেবে কাজ করছে’

news-image

অনলাইন ডেস্ক : সেনা সদরের অপারেশনস্ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা
সরকার ও সেনাবাহিনী একে-অপরের সম্পূরক হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন সেনা সদরের অপারেশনস্ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা। আজ সোমবার সেনা সদরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নাজিম-উদ-দৌলা বলেন, ‘আমরা সবাই একই মানসিকতা পোষণ করি। এটা আমাদের দেশ। এই দেশের স্বার্থ, এই দেশের স্বার্বভৌমত্ব, এই দেশের ভালো-মন্দের সঙ্গে আমরা সবাই জড়িত। এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে, এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার দায়ভারও আমরা বহন করব। আমি মনে করি না যে এই ইস্যুটা এমন একটা পর্যায়ে গেছে যে, এইটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ’

তিনি বলেন, ‘গভর্মেন্ট (সরকার) ও বাংলাদেশ আর্মি (সেনাবাহিনী) খুব ওতপ্রোতভাবে একে-অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সঙ্গে কাজ করছি। সরকারের নির্দেশনা মেনেই কাজ করছি। ’

উদাহরণ দিয়ে এ সেনা কর্মকর্তা বলেন, ‘আমরা যখন আমাদের পরিবারের বাবা-মা, ভাই-বোনের সঙ্গে কখনো ভুল বোঝাবুঝি হয়, কথার মতপার্থক্য হতেই পারে, আবার এটা মিটে যায়। দিস ইজ অ্যা ফ্যামিলি (এটি একটি পরিবার)। তাই দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেকহোল্ডাররা (অংশীদ্বার) বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, কথা বলতে পারেন- এটা নিয়ে আমরা যেভাবে চিন্তা করছি সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে- যেটা দেখছি মিডিয়াতে। এ রকম আসলে কোনো কিছুই হয় নাই।’

নাজিম-উদ-দৌলা বলেন, ‘সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। তাই এটা নিয়ে অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড