,

যে রোগে ভুগছেন মিমি চক্রবর্তী

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। কাজ করেছেন বাংলাদেশের সিনেমাতেও। সর্বশেষ ওপার বাংলার এই অভিনেত্রীকে দেখা গেছে শাকিব খানের ‘তুফান’ সিনেমায়। অভিনয়ের পাশপাশি এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ সক্রিয়। নিয়মিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করেন নতুন কাজ ও ব্যক্তিজীবনের নানা খবর।

তারই ধরাবাহিকতায় সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে মিমি জানান, বহুদিন ধরেই তিনি মাইগ্রেন নামের এক কঠিন রোগে ভুগছেন। পোস্ট করা ছবিগুলোর মধ্যে যেমন ছিল তার শরীরচর্চার মুহূর্ত তেমনি ছিল ফলমূল, বাহারি খাবার, এমনকি সূর্যমুখী ফুলের ছবি।

তবে ছবিগুলোর মধ্যে নজর কাড়ে একটি ছবি। সেখানে দেখা যায় মিমির চোখের ওপর আইস প্যাক রাখা। ছবির ওপরে লেখা, ‘মাইগ্রেন, তুমি কঠিনভাবে আঘাত করেছ।’ স্পষ্ট বোঝা যাচ্ছে, সেই মুহূর্তে তিনি প্রচণ্ড যন্ত্রণায় ছিলেন।

মিমি এর আগেও জানিয়েছেন, মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া সহজ নয়। গত বছর এক পোস্টে এই অভিনেত্রী লিখেছিলেন, ‘মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, বরং প্রায় অসম্ভব।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড