,

সেভেন সিস্টার্সকে সিঙ্গাপুর বানানোর ঘোষণা মুকেশ আম্বানির

news-image

আন্তর্জতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ভারতের শীর্ষ ধনী ব্যক্তি ও রিল্যায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি।সেভেন সিস্টার্স নামে পরিচিত এই রাজ্যগুলোতে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করতে যাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

চলতি বছর রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিটে গিয়ে আম্বানি জানান, এই রাজ্যগুলোতে যোগাযোগ ও ডিজিটাল উন্নয়ন করতে চাননি। ভবিষ্যতে এগুলো সিঙ্গাপুরের মতো হয়ে উঠবে বলে বিশ্বাস তার।

ইকোনমিক টাইমস জানায়, রিলায়েন্স গ্রুপ ইতিমধ্যে গত চার দশকে এই অঞ্চলে ৩০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে। এবার সেই পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৭৫ হাজার কোটি রুপি করা হয়েছে। আম্বানি বলেন, ‘এই রাজ্যগুলোতে বিপুল সম্ভাবনা রয়েছে। এখন সময় এসেছে এই সম্ভাবনা জাগিয়ে তোলার। ’

সেভেন সিস্টার্সের উন্নয়নে মোট ছয়টি প্রতিশ্রুতি দিয়েছেন আম্বানি। এর মধ্যে তিনি যোগাযোগ ও ডিজিটাল ক্ষেত্রে যোগাযোগ দিয়েছেন। তিনি বলেছেন, জিও ইতিমধ্যে এই অঞ্চলের ৯০ শতাংশ মানুষের কাছে পৌঁছে গেছে। সামনের দিনগুলোতে তিনি এটি আরও বাড়াতে চান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট