,

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে এনসিপিও

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি আজ শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)। আজ রাত সাড়ে ৮টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে দলটি।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীনের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ শনিবার রাত ৮.৩০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে বিএনপি ও জামায়াত জানায় তাদের সঙ্গে আজ রাতে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আজ রাত সাড়ে ৭টায় বিএনপির ও রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর নেতাদের বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রণের তথ্য নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘(রাত) সাড়ে ৭টায় সাক্ষাতের সময় আমাদেরকে জানানো হয়েছে।’

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘দেশে চলমান উদ্ভুত পরিস্থিতিতে ইতিমধ্যে জামায়াতে ইসলামীর আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের আজকে রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে।”

বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট