সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মমতাজকে ৬ দিনের রিমান্ড

news-image

অনলাইন ডেস্ক : ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় ৪ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক এমপি ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে আনা হয়।

জানা গেছে, শুনানিতে তার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম ও জাহিদ খান উজ্জ্বল।

এর আগে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছিলেন।

 

উল্লেখ্য, মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবার জাতীয় সংসদে নির্বাচিত হন। পরে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি দলীয় বিদ্রোহী প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। বর্তমানে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

তার বিরুদ্ধে পরিবহন চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ, চাকরি বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায়। এছাড়া এমপি থাকা অবস্থায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য ও সংসদ অধিবেশনে গান গেয়ে আলোচনায় আসেন এই জনপ্রিয় কন্ঠশিল্পী।

এদিকে মানিকগঞ্জ আদালত চত্বরে সাধারণ মানুষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শতাধিক বিক্ষুব্ধ জনতা মমতাজের ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করে। তারা ডিম ও জুতা ছুঁড়ে প্রতিবাদ জানায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

মানিকগঞ্জ জেলা পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, মামলার তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট