,

এখনই রাজপথ ছাড়বেন না ইশরাক সমর্থকরা

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ মিছিল করেছে ইশরাকের সমর্থকরা। তবে দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত এখনই রাজপথ ছাড়াবেন না বলেও ঘোষণা দিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেন। এর ফলে তাকে শপথ পড়ানোয় আর বাধা থাকল না।

এর আগে গত ৮ দিন ধরে রাজধানীতে অবস্থান কর্মসূচি করে আসছে তার সমর্থকরা। বুধবার রাতভর যমুনার সামনের সড়ক হেয়ার রোডে অবস্থান নিয়েছিল ইশরাকের সমর্থকরা। সেই আন্দোলনে সমর্থকদের সঙ্গে ছিলেন ইশরাক হোসেনও।

আন্দোলনে অবস্থানকালে ইশরাক হোসেন জানান, মেয়র পদে রায় পক্ষে এলেও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চান তিনি। সেইসঙ্গে পদত্যাগ চান আরেক উপদেষ্টা মাহফুজ আলমেরও।

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিএনপি নেতা ইশরাক হোসেন আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, দ্বিতীয় আরেকজন মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা, তাকেও পদত্যাগ করতে হবে।’

যার পরিপ্রেক্ষিতে আজ ভোর থেকেই বাড়তে থাকে নেতাকর্মীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে যোগদান করে খণ্ড খণ্ড মিছিল। যার পরিপ্রেক্ষিতে বন্ধ করে দেওয়া হয় কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকে চলাচলের সড়ক।

এ সময় কর্মীরা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। যমুনার মুখে বাড়ানো হয় পুলিশের উপস্থিতি। সকাল থেকে এপিবিএন, র‍্যাব, বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনীও।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট