,

‘স্টুডিও দেখানোর কথা বলে তরুণীকে বাসায় এনে ধর্ষণ করেন নোবেল’

news-image

ডেমরা (ঢাকা) প্রতিনিধি : জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের মামলা দায়ের করেছেন এক কলেজছাত্রী। তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গতকাল সোমবার রাত ২টার দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডেমরা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সাথে ভিকটিমের পরিচয় হয় এবং নোবেলের সাথে ভিকটিমের মাঝে মধ্যে মুঠোফোনে যোগাযোগ হতো। গত বছরের ১২ নভেম্বর নোবেল ভুক্তভোগীর সাথে মোহাম্মদপুর গিয়ে দেখা করেন। এসময় ডেমরার বাসার স্টুডিও দেখানোর কথা বলে নিয়ে এসে ২-৩ সহযোগীর সহায়তায় তাকে বাসায় আটক রাখেন নোবেল।

পুলিশ আরও জানিয়েছে, এসময় নোবেল ভিকটিমের মোবাইল ভেঙে ফেলেন। পরে নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করেন। একই সঙ্গে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গতকাল পর্যন্ত ভুক্তভোগীকে বাসায় আটক রাখেন নোবেল।

ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেল কর্তৃক ভুক্তভোগীকে মারধরের একটি ভাইরাল হয়। ভিডিওটি দেখে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলা হয়েছে। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট