,

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন ১২ পুলিশ কর্মকর্তা। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত ১২ পুলিশ কর্মকর্তা হলেন, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. গোলাম রসুল, পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) এ কে এম আওলাদ হোসেন, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. আকরাম হোসেন, সিএমপি কমিশনার (ডিআইজি) হাসিব আজিজ, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) গাজী জসীম উদ্দিন, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) আবু নাছের মোহাম্মদ খালেদ, এসএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) মো. রেজাউল করিম, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. মোস্তফা কামাল, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মোসলেহ উদ্দিন আহমদ, সিআইডির অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহ এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন।

 

এর আগে সুপিরিয়র সিলেকশন বোর্ড গত ৮ মে’র ১৫তম সভায় তাদের পদোন্নতির সুপারিশ করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শনিবার এ পদোন্নতির সুপারিশ অনুমোদন করেন।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক চিঠিতে ১২ পুলিশ কর্মকর্তার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে অনুরোধ করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট