,

আমিরাতের বিপক্ষে আরও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজে একটি অতিরিক্ত ম্যাচ যোগ হয়েছে। এই সিরিজটি মূলত দুই ম্যাচের ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধে একটি ম্যাচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমিরাজ বোর্ড।

আজ সোমবার এই সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। আর নতুন সূচি অনুযায়ী তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী ২১ মে, বুধবার। উভয় ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি পরিবর্তনের কারণে এই অতিরিক্ত ম্যাচটি যুক্ত হয়েছে। পিএসএলের সূচি এক সপ্তাহ পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজও দুই দিন পিছিয়ে যায়। এই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংযুক্ত আরব আমিরাতকে অতিরিক্ত একটি ম্যাচ খেলার প্রস্তাব দেয়, যা তারা গ্রহণ করে।

এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ২৭ রানে জয় লাভ করে। বাংলাদেশ ৭ উইকেটে ১৯১ রান করে। পরে আমিরাতকে ১৬৪ রানে আটকে দেয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট