,

ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের ২৬ মাইল এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. দেলোয়ার হোসেন (৪৮), মো. ইমরুল (৪০), জুলফিকার আলী (৪৫) ও মাইক্রোবাসচালক আরিফুল ইসলাম মা‌নিক। বিষয়টি নিশ্চিত করেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর।

পুলিশ জানায়, আজ সোমবার সকালে অডিটরদের বহনকারী রংপুরগামী মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক আরিফ ইসলাম মানিক ও অডিটর দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে দিনাজপুর হাইওয়ে থানা পুলিশ, বীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত ইমরুল হাসান ও জুলফিকার হোসেনকে উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে যায়। পথেই তাদের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট