,

পলিথিনের পরিবর্তে ‘যে অভ্যাস’ গড়ে তুলতে বললেন পরিবেশ উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ সম্পূর্ণভাবে বর্জন করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন,‘আমাদের জীবনের প্রতিটি স্তরে প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে হবে। পলিথিনের পরিবর্তে কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।’

আজ সোমবার সকালে রাজশাহী সার্কিট হাউজে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্লাস্টিক ও পলিথিন শপিং ব্যাগের ভয়াবহ পরিবেশগত ক্ষতির বিষয়টি তুলে ধরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে সরকার ইতোমধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের পাশাপাশি সাধারণ জনগণ এগিয়ে আসলে এ কাজে সফল হওয়া যাবে।

সভায় নগরায়নের চাপে পুকুর, খাল ও অন্যান্য জলাশয় ভরাটের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা।তিনি বলেন, পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষায় প্রাকৃতিক জলাধার রক্ষা করা অপরিহার্য।

 

সভায় উপদেষ্টা তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনধারার চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।তিনি বলেন,‘আমাদের প্রতিটি ছোট পদক্ষেপ বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।’

মতবিনিময় সভায় রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, বাংলাদেশ পরিবর্তন আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক আলমগীর কবীরসহ পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উপস্থিত সকলে স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপদেষ্টা জেলা প্রশাসককে পুকুর জলাশয় সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ ক্ষেত্রে তার মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলে আশ্বস্ত করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট