,

ঢাবিতে বহিরাগতদের নিয়ন্ত্রণ করা হবে: ভিসি

news-image

শিক্ষা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন উপাচার্য ড.অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

আজ রবিবার এফ রহমান হলের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্র সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় সাম্য হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে এসেছি। শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে কাজের অগ্রগতি জানানো হয়েছে। আজ বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে।’

ড. নিয়াজ আহমেদ খান আরও বলেন, ‘পুলিশ ঘটনার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে তিনজন আসামি গ্রেপ্তার করেছে। আজ থেকে রিমান্ড প্রক্রিয়া শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক দলাদলির ওপরে উঠে ন্যায় বিচারের জন্য একসঙ্গে থাকা প্রয়োজন।’

সমাবেশে সাম্যর ভাই অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম‍্যর চরিত্র হননের চেষ্টা চলছে। এর নিন্দা জানিয়ে ভিসি বলেন, ‘বিচার নিশ্চিত করতে গিয়ে যেন নিরীহ কাউকে ফাঁসানো না হয়।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট