,

ভারতের সঙ্গে শান্তি আলোচনায় বসার প্রস্তাব পাকিস্তানের প্রধানমন্ত্রীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে শান্তি আলোচনায় বসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গতকাল বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে শান্তি আলোচনায় বসার জন্য তৈরি তিনি। পাকিস্তানের আইনসভার উচ্চকক্ষ সিনেটে পররাষ্ট্রমন্ত্রী ইশহাক ডার দাবি করেছেন, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি পেয়েছে। আগামী ১৮ মে, রবিবার পর্যন্ত যুদ্ধবিরতি চলবে।

গতকাল পাকিস্তান পাঞ্জাবের কামরা বিমানঘাঁটিতে গিয়ে অফিসার ও জওয়ানদের সঙ্গে কথা বলছিলেন শরীফ। সেখানেই শেহবাজ বলেছেন, ‘আমরা শান্তির জন্য তাদের (ভারত) সঙ্গে কথা বলতে প্রস্তুত। ’ তবে শান্তি প্রতিষ্ঠার শর্তগুলোর মধ্যে কাশ্মীর ইস্যুও রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগেই ঘোষণা করেছেন, ‘পাকিস্তানের সঙ্গে কথা বলতে হলে ভারত শুধু সন্ত্রাসবাদ এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই বলবে।’

এ ছাড়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তানের পরমাণু অস্ত্র আন্তর্জাতিক অ্যাটোমিক এনার্জি এজেন্সি(আইএইএ)-র তত্ত্বাবধানে আনা দরকার।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই