,

সরকারকে জুলাই ঘোষণাপত্রের দিনক্ষণ মনে করিয়ে দিলেন হাসনাত

news-image

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গত বছরের জুলাই আগস্টে ক্ষমতাচ্যুত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এরপর অন্তর্বর্তী সরকারের কাছে ফ্যাসিস্ট হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণদের অন্যতম দাবি ছিল জুলাই ঘোষণাপত্র। এরইমধ্যে ৯ মাস অতিবাহিত হলেও এখনো সেই ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি সরকার।

সবশেষ গত ১০ মে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়াদের গণদাবির মুখে পতিত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য আগামী ৩০ কার্যদিবসের কথা জানায় অন্তর্বর্তী সরকার। সেই সময়ের চারদিন এরইমধ্যে অতিবাহিত হয়ে গেছে। যা এবার মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও তরুণ রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই আন্দোলনের সময়কার একটি ভিডিও শেয়ার করেছেন হাসনাত। যেখানে ক্ষমতাচ্যুত হাসিনা ও তার দল আওয়ামী লীগের বর্বরতার কথা বলতে শোনা গেছে একজনকে। সেই ভিডিও শেয়ার দিয়েই সরকারকে জুলাই ঘোষণাপত্রের দিনক্ষণ মনে করিয়ে দিয়েছেন হাসনাত।

হাসনাত ফেসবুকে লিখেছেন, ‘জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২৬ কর্মদিবস।’

সোশ্যাল মিডিয়ায় তার স্ট্যাটাসটি ভাইরাল হয়। এতে অনেককেই কমেন্ট করেন ‌‘ইনকিলাব জিন্দাবাদ।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড