বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ক্ষমা চাইলেন শামীম-প্রিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী প্রিয়াঙ্কা

পরস্পরকে দোষারোপের পর অবশেষে ক্ষমা চাইলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী প্রিয়াঙ্কা। গতকাল বৃহস্পতিবার অভিনয়শিল্পী সংঘের সালিসি বৈঠকে ক্ষমা চান তারা।

সালিসে অভিযোগ শোনার পর দুজনই নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। পরে তারা ভিডিও বার্তায়ও ক্ষমা চেয়ে জানান, ভবিষ্যতে এমন কিছু আর ঘটবে না।

প্রসঙ্গত, অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর, গালিগালাজ, ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া।

ঘটনার বিষয়ে শামীম হাসান সরকার বলেন, ‘কিছুদিন আগে প্রিয়াঙ্কা প্রিয়ার সঙ্গে একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে। আমি তাকে বকা দিয়েছিলাম, খারাপ ভাষা ব্যবহার করেছিলাম। এরপর তার সঙ্গে দেখা করে আমি দুঃখ প্রকাশ করেছি। আমি সত্যিই লজ্জিত। এটা আমার করা ঠিক হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা শিল্পী সংঘে বসেছি, ভাইয়া-আপুদের সঙ্গে কথা বলেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে এমন কোনো আচরণ আর হবে না। আমি নিজেকে বদলে ফেলতে চাই। যদি অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকি, তবে সবাই আমাকে ক্ষমা করবেন।’

অভিনয়শিল্পী সংঘের নিয়মিত সদস্য শামীম হাসান সরকার। সংগঠনের পক্ষ থেকে তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের পুনরাবৃত্তি হলে সদস্যপদ বাতিলের কথাও জানানো হয়। শামীম বলেন, ‘সংঘ থেকে আমাকে সতর্ক করা হয়েছে। আমিও কথা দিয়েছি, এটা আর হবে না।’

প্রিয়াঙ্কা প্রিয়াও সালিসে অনুতপ্ত মনোভাব প্রকাশ করে বলেন, ‘শুটিং সেটে শামীম ভাইয়ের সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। শট দিতে গিয়ে আমার ভুল হয়, উনি রেগে যান, গালিগালাজ করেন। তবে উনি এসব রাগের মাথায় করেছেন, এটা উনি স্বীকার করেছেন।’

তিনি বলেন, ‘ঘটনাটি আমি সরাসরি শিল্পী সংঘে না জানিয়ে সংবাদ সম্মেলন করে ফেলি, এটা আমার ভুল ছিল। আমি যেহেতু নতুন, তাই ঠিক বুঝে উঠতে পারিনি। এ জন্য আমি দুঃখিত।’

প্রাথমিকভাবে প্রিয়াঙ্কা প্রিয়া শামীম হাসান সরকারের বিরুদ্ধে গালিগালাজ, মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন। তবে পরবর্তীতে তিনি নিজেই স্বীকার করেন, কিছু অভিযোগ সত্য নয়। তিনি বলেন, ‘ধর্ষণের ব্যাপারটি একেবারে ভুল। উনি আমাকে স্পর্শ করেননি বা এ ধরনের কিছু করেননি। আমি রাগের মাথায় যেটা বলেছিলাম, সেটা ঠিক হয়নি।’

অভিনয়শিল্পী সংঘ জানায়, এই ঘটনায় তারা মর্মাহত। সংঘ মনে করে, ব্যক্তিগত মনোমালিন্য দ্রুত সমাধান না হলে সেটি শিল্পমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

অভিনয়শিল্পী সংঘের বিবৃতিতে বলা হয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয়পক্ষই অনুতপ্ত। তাদের ভুল স্বীকার এবং দুঃখ প্রকাশ শিল্পীসমাজে দায়বদ্ধতার দৃষ্টান্ত।

 

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

আগামী বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ফিফার বিরুদ্ধে নতুন মামলা করলেন প্লাতিনি

কিউবার উপকূলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এইচ-ওয়ান-বি ভিসার এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করলেন ফেডারেল আদালত

স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশ নিতে পারবেন সবাই: জাহেদ উর রহমান

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্ট রায় আপিলে স্থগিত

অনার্সে বাংলা, ইতিহাস, দর্শন বাতিলের গুজব ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়