,

মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারীকে ছেড়ে দিয়েছে ডিবি

news-image

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী ইশতিয়াক হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে পরিবারসহ ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে বিষয়টি জানানো হয়।

আন্দোলন শেষে ওই শিক্ষার্থীকে নিজ বাসায় আসার জন্য দাওয়াত দিয়েছেন তথ্য উপদেষ্টা। এর আগে আজ দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থীকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গোয়েন্দা কর্মকর্তারা জানান, আটক ব্যক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই জবির সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। জবির শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দ্রুতই সমাধান হোক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট