,

দেশ ভালোই চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে: প্রেস সচিব

news-image

মাগুরা প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘দেশ ভালোই চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে, যা আগের চেয়ে ভালো।’

আজ শুক্রবার বিকেলে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জাতীয় নির্বাচনের ব্যাপারে প্রেস সচিব বলেন, ‘ইলেকশন (নির্বাচন) আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন। ’

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে দেশের মানুষের চাহিদা পূরণ হয়েছে এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছে।’

সংস্কার নিয়ে তিনি বলেন, ‘যে সমস্ত জায়গায় সংস্কার দরকার, সে সমস্ত জায়গায় সংস্কারের কাজ চলছে। ইতোমধ্যে ইকোনমিতে (অর্থনীতিতে) বড় ধরনের কিছু সংস্কার করা হয়েছে এবং সামনে আরও হবে। পলিটিক্যাল সংস্কারের জন্য কনসুলসেশন কমিশন (ঐকমত্য কমিশন) অনেকগুলো মিটিং করেছে এবং ১৫ মে শেষ হয়েছে। ’

শফিকুল আলম বলেন, ‘অনেকে অস্থির হচ্ছেন। আমরা মনে করি যে আমাদের কাজ খুব ফোকাস হচ্ছে এবং কাজগুলো সঠিক গতিতে সঠিকভাবেই হচ্ছে।’

দেশের গণমাধ্যশম সম্পর্কে প্রেস সচিব বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে, সেটা শুধু কথা বলার স্বাধীনতা নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্য যারা খাটছেন তাদের ডিগনিফাই লাইফের কথা ভাবছে এবং সে জন্য কাজ করে যাচ্ছি। ‘

মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এ সময় ক্লাবের অর্ধ-শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট