সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতার ৫৩ বছর পরও শান্তিতে নেই মানুষ: চরমোনাই পীর

news-image

রাজবাড়ী প্রতিনিধি : স্বাধীনতার ৫৩ বছর ধরে দেশের মানুষ শান্তিতে থাকতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর মোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ কারও শত্রু নয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর শেষ হয়ে ৫৪ বছর পরেছে। দেশ পরিচালনায় পেয়েছি বিশ্বে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা তাদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোল খালি করেছে। তারা পাচারের টাকায় বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। কয়েকদিন আগে যে ফ্যাস্টি পালিয়ে গেল তারা ২৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। শুধু তাই নয় রাস্তায় নামলে গুম, ঘরে থাকলে খুন হয়েছে। আয়নাঘর তৈরি করেছে। বাংলাদেশে বসে পাশের রাষ্ট্র ভারতের দালালি করেছে।’

তিনি আরও বলেন, ‘দিল্লি আছে তো আমরা আছি এ কথার জন্য ওবায়দুল কাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যারা এ দেশে রাজনীতি করবে, তারা অন্য দেশের স্বার্থে কাজ করবে তা হতে দেওয়া হবে না। আমরা ৫৩ বছর শাসন দেখেনি। ৫ আগস্টের পর দেখেছি মায়ের কান্না থামেনি। মুগ্ধের পানি পানি চিৎকার এখনো কানে বাঁজে। আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়েছে। রক্তের দাগ শুকানোর আগেই স্টেশন দখল, চাঁদাবাজিতে নেমেছে। তাদেরকে আমরা ধিক্কার জানাই। যারা ৫৩ বছর দেশ পরিচালনা করেছে তারা কিছু দেখাতে পারেনি। এ কারণে এখন ইসলামী আন্দোলন রয়েছে। ভারত যখন এ দেশকে মরুভূমি বানাতে টিপাই মুখ বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন ইসলামী আন্দোলন লং মার্চ করেছে। আমরা দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র হতে দেব না।’

রেজাউল করীম আরও বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র জনতার গণবিপ্লবের সময় সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবির পাশাপাশি বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। সেই সঙ্গে সকল স্তরে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন করতে হবে। দেশে শান্তি, ইনসাফ ও কল্যাণ ফিরিয়ে আনতে হলে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ‘শেখ হাসিনা ভেবেছিলেন, তিনি সারাজীবন দেশ শাসন করবেন। কিন্তু গতবছরের ৫ আগস্ট প্রমাণ করেছে, ক্ষমতা চিরস্থায়ী নয়। এমনকি পালিয়ে যাওয়ার সময় কেউ লুঙ্গি পর্যন্ত নিতে পারেননি, দুপুরের খাবারও খেয়ে যেতে পারেননি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহা. আব্দুল্লাহ শেখের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান (জাহিদ হাসান), জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সেক্রেটারি ক্বারী মোহাম্মদ আবু ইউসুফ, ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি মুফতি শামসুল হুদা ও সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মিলন, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাসুদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন সদর উপজেলা সভাপতি রোহান মাহমুদ এবং জেলা শাখার সভাপতি আব্দুল আলীমসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০