,

দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান, যানচলাচল বন্ধ

news-image

অনলাইন ডেস্ক : ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান। সংগৃহীত ছবি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা। এতে করে গুলিস্থান মাজারের দিক থেকে বঙ্গবাজারের দিকের সড়কের দুই পাশে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার গুলিস্থান ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।

তাদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। নানা টালবাহানার মাধ্যমে ইশরাকের শপথ গ্রহণ বিলম্বিত করা হচ্ছে।

শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় লাগাতার অবস্থান কর্মসূচি চলছে বলেও জানান কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে পরাজিত করেন। তবে নির্বাচনের ফলাফল নিয়ে আদালতে চ্যালেঞ্জ জানায় বিএনপি।

গত ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেয়। এরপর ট্রাইব্যুনালের রায়ের কপি নির্বাচন কমিশনে পৌঁছালে কমিশন ২২ এপ্রিল গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের পরামর্শ কমিশন। তবে এখন পর্যন্ত গেজেট প্রকাশ হয়নি বা ইশরাকের শপথ গ্রহণের কোনো উদ্যোগ দেখা যায়নি।

সংশ্লিষ্ট মহলের অনীহা এবং দীর্ঘসূত্রীতায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছে সাধারণ নাগরিকদের একাংশ। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নগরভবনের সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট