,

ইসরায়েলি বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনার দাবি করেছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি।গতকাল বুধবার গাজার নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্টে আঘাত হানতে সক্ষম হয়েছে। এতে প্রায় ঘণ্টাখানেক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল।

তিনি আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে ইসরায়েলি বিমানবন্দর এড়িয়ে চলার জন্য সতর্ক করে দেন। তিনি জানান, এই বিমানবন্দর আর নিরাপদ নয়।

হুতিরা ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে, যতক্ষণ না ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ করে।

চলতি বছর জানুয়ারির শেষ দিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হুতিদের আক্রমণ বন্ধ হয়ে যায়। তবে মার্চের শুরুতে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে পুনরায় বর্বর হত্যাযজ্ঞ অব্যাহত রাখে। পরবর্তীতে হুতিরা প্রথমে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের ওপর পুনরায় আক্রমণ শুরুর ঘোষণা দেয় এবং তারপর ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আক্রমণের প্রচেষ্টা পুনরায় শুরু করে।

গাজা উপত্যকায় সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে হুতিরা ঘোষণা করে, তারা ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ চালাবে এবং লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালীর মধ্য দিয়ে ইসরায়েলিপন্থী জাহাজগুলোকে চলাচলে বাধা দেবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট