সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিগন্যাল দেওয়ায় সার্জেন্টের ওপর বাইক তুলে দিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর রামপুরা ব্রিজের ঢালে সিগন্যাল অমান্য করা মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন রাজু (৩৫) নামে এক পুলিশ সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ফাহিম (২০) ও আরোহী আসিফ মজুমদারকে (২০) আটক করা হয়েছে।

বুধবার (১৪ মে) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হারুন অর রশিদ।

ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিকেলের দিকে রামপুরা টিভি সেন্টারের পাশে ডিউটি করছিলেন সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু। এ সময় দুই যুবক জিক্সার মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সিগন্যাল দেন তিনি। তারা সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় সার্জেন্ট আনোয়ারের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেয়। এতে সার্জেন্ট আনোয়ার গুরুতর আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি দেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

তিনি আরও বলেন, এ ঘটনায় মোটরসাইকেল চালক ফাহিম ও আসিফ মজুমদারকে আটক করে রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা দুজনই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন ফাহিম।

এ ঘটনায় রামপুরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল আজিজ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু ২০১৫ সালে পুলিশের যোগদান করেন এবং ২০২৪ সালে তার ডিএমপিতে পোস্টিং হয়। তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব লালপুর গ্রামে। তিনি ওই এলাকার রফিক মিয়ার সন্তান।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট