,

দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে: খাদ্য উপদেষ্টা

news-image

এই মুহূর্তে বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বুধবার (১৪ মে) সচিবালয়ে তার কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে এ কথা বলেন তিনি। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে খাদ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ, খাদ্যশস্য বিশেষ করে গম ও সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করি। তবে এই মুহূর্তে বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। দেশে বর্তমানে গমের চাহিদা কম-বেশি ৭০ লাখ মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টন। বাকি ৬০ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়।’

এ সময় খাদ্য উপদেষ্টা রাশিয়াকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে আলোচনা হয়। সূত্র: বাসস

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট