,

জুনের মধ্যেই সাড়ে ৩ বিলিয়ন ডলার পাচ্ছি: গর্ভনর

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জুনের মধ্যে আইএমএফের দুই কিস্তিসহ অন্যান্য সংস্থা থেকে মোট সাড়ে তিন বিলিয়ন ডলার রিজার্ভে যুক্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (১৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বলেন, ‘আগামী জুনের মধ্যে আইএমএফের দুই কিস্তির ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’

সংবাদ সম্মেলনে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে দেশের মুদ্রার বাজার পুরোপুরি বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেশি স্থিতিশীল হবে।

বাংলাদেশে ব্যাংকের গভর্নর বলেন, ‘দীর্ঘদিন থেকেই আইএমএফ-এর শর্ত ছিল মুদ্রা বাজার পুরোপুরি বাজারভিত্তিক করার। কিন্তু দেশের আর্থিক অবস্থা বিবেচনায় এতদিন আমরা বাজারের ওপর মুদ্রার বাজার ছেড়ে দেইনি। তবে আমরা এখন মনে করি, বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সময় এসেছে। এজন্য এখন থেকে বৈদেশিক মুদ্রার মূল্য নির্ধারণ হবে বাজারের ওপর ভিত্তি করে। তবে বাংলাদেশ ব্যাংক সব সময় তা মনিটরিংয়ে রাখবে। বাজারের ডলার ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে বাজারকে স্থিতিশীল রাখার চেষ্টা করবে। এই বিষয়ে একটি সার্কুলারও ঘোষণা করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট