,

ব্যাটারিচালিত রিকশা জব্দের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় বুলডেজার দিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙা, ডাম্পিং বা জব্দের প্রতিবাদে ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। এই সমাবেশে আল কাদেরী জয়সহ আটক হওয়া তিন শ্রমিক নেতার মুক্তি ও ব্যাটারিচালিত যানবাহনের জন্য বিআরটিএর অধীনে সমন্বিত নীতিমালা চূড়ান্ত করে লাইসেন্স প্রদানের দাবিও জানানো হবে।

গত বুধবার (১৩ মে) ঢাকা মহানগরীতে যানজট ও সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন বুলডেজার দিয়ে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ভেঙে সেগুলো জব্দ করে। শতাধিক ব্যাটারিচালিক রিকশা ডাম্পিংও করা হয়।

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বুধবার যৌথ বিবৃতিতে বলেন, নোটিশ বা পূর্ব সতর্কতা না দিয়ে বুলডেজার নিয়ে ব্যাটারি রিকশার ওপর হামলা ও চালকদের বারবার আকুতি সত্ত্বেও তাদের গাড়ি ফেরত না দিয়ে ডাম্পিং করা অন্যায় এবং অমানবিক।

তারা বলেন, গণপরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মানুষের প্রয়োজনে ও যুগের চাহিদা অনুযায়ী প্যাডেলচালিত রিকশায় ব্যাটারি লাগিয়ে বা ব্যাটারিচালিত যানবাহন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী প্রশাসনের উদাসীনতা সড়কের শৃঙ্খলাকে দুর্বল করেছে। এর দায় ব্যাটারি রিকশা চালকদের ওপর চাপিয়ে তাদের জীবিকার একমাত্র উপায় রিকশা ধ্বংসের মতো অমানবিক ও আর্থিক ক্ষতিসাধনের কাজ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড