,

স্ত্রীসহ ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

গতকাল সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন মির্জা ফখরুল। ব্যাংককে অবস্থানকালে তার চিকিৎসা হবে রুটনিন আই হাসপাতালে।

শায়রুল কবির খান আরও জানান, ১১ মে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চেকআপের পর চিকিৎসকের পরামর্শে তিনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন।

চিকিৎসা নিতে যাওয়ার আগে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করেছেন বিএনপি মহাসচিব।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট