,

মা হচ্ছেন স্বাগতা, বেবি বাম্পের ছবি প্রকাশ

news-image

বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন অভিনেত্রী-সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। বিয়ের এক বছরের মাথায় সুখবরটি দিলেন অভিনেত্রী নিজেই। প্রথম সন্তান আগমনের খবরে দুই পরিবারের সবাই আনন্দিত বলেও জানান তিনি।

গণমাধ্যমে স্বাগতা বলেন, ‘এক বছর আগে প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। যেহেতু আমাদের দুজনেই মোটামোটি বয়স হয়েছে। আমাদের একটা বাবু চাই। তবে খুশির সঙ্গে আমরা কিছুটা চিন্তিতও বটে। সৃষ্টিকর্তা যেন সবকিছু ঠিক করেন দেন।’

সম্প্রতি স্বাগতা মা দিবসে তার ফেসবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন। সেখানে ক্যাপশনে স্বাগতা লেখেন, ‘আমার প্রথম মাতৃত্বের ধাপ অতিক্রম করছি, তোমার দোয়ায় আমাদের রাখো। সকল মায়ের জন্য ভালোবাসা।’

উল্লেখ্য, গত বছরের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। তার স্বামী একজন লন্ডন প্রবাসী। জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে।

হাসান আজাদও সংগীতের সঙ্গে জড়িত। একাধারে তিনি গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট