,

তরমুজ খাওয়ার পর পানি খেলে কী হয়?

news-image

লাইফস্টাইল ডেস্ক : চলছে গ্রীষ্মকাল। এসময় বাজার ছেয়ে থাকে নানা রসালো ফলে। তরমুজ তার মধ্যে অন্যতম। মিষ্টি স্বাদের এই ফল অনেকের কাছেই প্রিয়। আপনি কি তরমুজ খাওয়ার পরপরই পানি খেয়ে থাকেন? আমাদের নিত্যদিনের নানা অভ্যাসের ভেতরেই ছোট ছোট ভুল লুকিয়ে থাকতে পারে। অজান্তেই হয়তো আমরা এমনকিছু করছি, যেগুলো পরবর্তীতে আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। চলুন জেনে নেওয়া যাক, তরমুজ খাওয়ার পর পানি খেলে কী হয়-

১. হজমে সমস্যা

পরিমিত তরমুজ খেলে তা পাকস্থলীর নানা উপকার করে থাকে। কিন্তু আপনি যদি তরমুজ খাওয়ার পরপরই পানি খেয়ে থাকেন তখন তা হজমের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ ফল ও পানির সংমিশ্রণ আমাদের শরীরের তাপমাত্রায় ভারসাম্য নষ্ট করে দিতে পারে। সেখান থেকে পেটে ব্যথা, গ্যাস এবং এ জাতীয় আরও কিছু সমস্যা দেখা দিতে পারে।

২. শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া

তরমুজ খাওয়ার পরপরই পানি পান করলে তা শরীরে বাড়তি তাপ তৈরি করে। এদিকে বাইরেও ভীষণ গরম আবহাওয়া। তার সঙ্গে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে তৈরি হতে পারে পানিশূন্যতার। তাই পছন্দের ফল তরমুজ খাওয়ার পর অন্তত আধাঘণ্টা বিরতি নিয়ে তবেই পানি পান করুন।

৩. বমি হতে পারে

আপনি যদি তরমুজ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পানি পান করেন তবে দেখা দিতে পারে বমির মতো সমস্যাও। কারণ এটি পেটে বাড়তি গ্যাস তৈরি করে। এর ফলে হতে পারে বমি। এই সমস্যা থামানোর জন্য আদা ও পুদিনার চা খেতে পারেন। এরপরও না থামলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।

৪. পেট ফাঁপা

তরমুজ খাওয়ার পরপরই পানি পান করলে তা পেট ফাঁপার কারণ হতে পারে। যে কারণে আপনার পেট ফুলে যেতে পারে এবং সেখান থেকে শুরু হতে পারে অস্বস্তি। এ ধরনের সমস্যা দেখা দিলে আদা চিবিয়ে খান খান। আদায় থাকা বিশেষ গুণাবলী পেট ফাঁপা দূর করবে।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে