শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিং অসমাপ্ত রেখেই ঢাকায় ফিরলেন তটিনী

news-image

বিনোদন ডেস্ক : চট্টগ্রামে ‘মন মঞ্জিলে’ নাটকের শুটিংসেটে লাইটস্ট্যান্ড পড়ে মাথায় আঘাত পান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

ঘটনার পরপরই অভিনেত্রীকে দ্রুত সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই হোটেলে ফেরেন তিনি।

চিকিৎসক বিশ্রামের পরামর্শ দেওয়ায় শুটিং অসমাপ্ত রেখে আজ সোমবার (১২ মে) সকালের ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তটিনী।

অভিনেত্রী বলেন, ‘আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো আছি। তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই অসুস্থ লাগছে। শরীরটা ভালো লাগছে না। দু-এক দিন একটু কষ্ট হবে। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে যাব, ইনশাহআল্লাহ।’

গত কয়েকদিন ধরে চট্টগ্রামের কয়েকটি জায়গায় ঈদুল আজহার নতুন নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তটিনী। সে রকম এক শুটিং সেটে ঘটে দুর্ঘটনা। গত (১১ মে) রোববার ৭টার দিকে শুটিং চলাকালে লাইটস্ট্যান্ড পড়ে মাথায় গুরুতর চোট পান তটিনী।

শুটিংসেটে দুর্ঘটনার পর অভিনেত্রীকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন।

তারা পর্যবেক্ষণে রাখেন। কথা বলতে নিষেধ করেন অভিনেত্রীকে। চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ। এ নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা