,

জবাবদিহিতা নিশ্চিত করতে ক্ষমতার ভারসাম্য দরকার- জুনায়েদ সাকি 

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপেুর  উপজেলায় গণসংহতি  আন্দোলনের আজ শনিবার (১০ মে) বিকেল ১২ টায় উপজেলার নিজস্ব কার্যালয়ে এক কর্মী সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। জহিরুল ইসলাম রেনু মেম্বার   সভাপতিত্বে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন গণসংহতি  আন্দোলনের প্রধান  সমন্বয়ক জোনায়েদ সাকি।
এছাড়া  উপস্থিত  ছিলেন গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলার সমন্বয়ক শামীম শিবলী,আন্দোলনের মহিলা নেত্রী আকলিম আক্তার আখি, আব্দুল ওদুদ,সাইন আহমেদ বাবু,মোহাম্মদ শাহনে ওয়াজ মোহাম্মদ শাহনে ওয়াজ প্রমূখ।  উপজেলা প্রধান কার্যালয় বক্তব্য শেষে বিকেল ৪টায় ছলিমাবাদ ইউনিয়নের ভুড়ভুড়িয়া স্থানীয় কার্যালয় উদ্ধোধন করতে যেয়ে এক কর্মীসভা করেন গণসংহতি আন্দোলনের এই নেতা।

সংবিধান সংস্কার নিয়ে জুনায়েদ  সাকি বলেন, সংস্কারের প্রশ্নটা এবার আমাদের সামনে এসেছে। রাষ্ট্রব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে জবাবদিহি পূর্ণ করতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদেরকে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে ।

তিনি আরও বলেন, সংস্কারের প্রস্তাব ইতিমধ্যে চলে এসেছে, ঐকমত্য কমিশন সমস্ত পক্ষগুলোর মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি করতে চাচ্ছে। এছাড়াও ঐক্যগুলো জাতীয় সনদ আকারে সামনে আসবে, যেগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব, তা বাস্তবায়ন হবে নির্বাচনের আগেই । সংবিধানসহ মৌলিক কাঠামোগত কিছু বিষয় আসলে জনপ্রতিনিধি সংসদ ছাড়া এটি আসলে কার্যকর করা সম্ভব না ।
সাকি বলেন,” আগামী সংসদ নির্বাচনটা যাতে মৌলিক সংস্কারের ম্যান্ডেট নিয়ে হয়। সেজন্য সংসদ নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে করা দরকার এবং ছ ’মাসের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সংবিধান সংস্কার সম্পন্ন করতে হবে”। তিনি বলেন, আইন অনুযায়ী কাঠামোগতভাবে দেশকে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড় করাতে পারি এবং সেক্ষেত্রে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে গণতান্ত্রিক চর্চার মধ্যে থাকতে হবে এবং জনগণের অধিকারের সুরক্ষা দিতে হবে। এই কাজটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অঙ্গ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট