,

ঈদের ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ

news-image

অনলাইন ডেস্ক : ঈদের আগে তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঈদের ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে আওতামুক্ত থাকবে গরুবাহী যানবাহন, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন।

ঈদে যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া না নেওয়া হয়, কঠোরভাবে মনিটরিং করা হবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, চাঁদাবাজি রোধে সর্বাত্মক চেষ্টা করা হবে। দুর্ঘটনা যাতে না হয়, সেজন্য পুলিশের নজরদারি বাড়াতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, ‘রেলের অতিরিক্ত কোচ ও সার্ভিস দেওয়া হবে। গত রোজার ঈদের মতো দুর্ঘটনামুক্ত যাতে করতে পারি, সে চেষ্টায় কাজ চলছে।’

সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, সীমানা নির্ধারণ করে মনিটরিং করা হবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বাড়তি জ্বালানি আনা হচ্ছে।

ছিনতাই রুখতে পশুর হাটের পাশেই যাতে বুথ হয়, সেজন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে বলেও জানান ফাওজুল কবির। তিনি বলেন, ‘সামগ্রিকভাবে যাত্রী ও পশুর যাতায়াত যাতে নির্বিঘ্ন ও চাঁদাবাজিমুক্ত হয়, সেজন্য চেষ্টা করছি।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের