,

শুটিংসেটে আহত হয়ে হাসপাতালে তটিনী

news-image

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী শুটিংসেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। রোববার (১১ মে) চট্টগ্রামে ঈদের একটি নাটকের শুটিংয়ে আহত হন তিনি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর সহশিল্পী তৌসিফ মাহবুব। তিনি জানান, ঈদের একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে মাথায় আঘাত পান তটিনী। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তৌসিফ মাহবুব বলেন, চট্টগ্রামে আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম। সেখানে আজ সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। এতে মাথায় আঘাত পান তিনি।

অভিনেতা জানান, এরপরই অভিনেত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তটিনী শঙ্কামুক্ত রয়েছেন।

জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী-তৌসিফ। শুটিং চলাকালীন সময়ে অসাবধানতাবশত একটি লাইট স্ট্যান্ড অভিনেত্রীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরতর আঘাত পান তটিনী। এরপর তাকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক জানিয়েছেন, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট