,

রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি

news-image

কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছিল না। অবশেষে এল কিছুটা স্বস্তি, বহু কাঙ্ক্ষিত বৃষ্টি নেমেছে ঢাকায়।

রোববার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস যুক্ত হওয়ায় আক্ষরিক অর্থেই পরিবেশ কিছুটা শীতল হয়েছে। গরম কমে যাওয়ায় জনজীবনে স্বস্তি ফিরেছে।

সন্ধ্যার পর থেকে রাজধানীর কিছু এলাকায় ঝোড়ো বাতাস বইতে শুরু করে। বাতাস বেশ ঠান্ডা হওয়ায় তখন থেকেই মিলছিল স্বস্তি। এরপর সবাই অপেক্ষা করছিলেন কখন বৃষ্টি নামবে। রাত সোয়া আটটার দিকে আকাশ গুড়গুড় করতে শুরু করে এবং বিজলি চমকানো শুরু হয়। কিছুক্ষণ পরেই বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়।

এদিকে, আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় হয়েছে। বজ্রপাত ও কালবৈশাখীতে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও এসেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল সোমবার (১২ মে) দেশের আরও কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড