,

মেসি গোল করেছেন, তবু বিধ্বস্ত মায়ামি

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে মিনেসোটা ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে লিওনেল মেসি দ্বিতীয়ার্ধের শুরুতে জর্দি আলবার অ্যাসিস্ট থেকে একটি গোল করলেও, দলের রক্ষণভাগের দুর্বলতা এবং প্রতিপক্ষের আক্রমণাত্মক খেলার কারণে বড় ব্যবধানে হারতে হয়।

শনিবার আলিয়াঞ্জ ফিল্ডে মিনেসোটার হয়ে গোল করেছেন বঙ্গোকুহলে হ্লংগওয়ানে, অ্যান্থনি মার্কানিচ, রবিন লড। তবে ইন্টার মায়ামির ডিফেন্ডার মার্সেলো ওয়েইগান্টের আত্মঘাতী গোল করেন।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘আমি মনে করি না আমরা প্রতিপক্ষের চেয়ে খারাপ খেলেছি।’

এই গোলের মাধ্যমে মেসি তার পেশাদার ক্যারিয়ারে ১,০৯৮ ম্যাচে ৮৬০ গোল করেছেন। যা তাকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ইন্টার মায়ামি আগামী বুধবার সান হোসে আর্থকুয়েকসের বিপক্ষে খেলবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট