,

ছাত্র-তরুণদের সতর্ক করে মারুফ কামালের পোস্ট

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। ছবি: সংগৃহীত

তরুণ ছাত্র রাজনীতিবিদদের সতর্ক করলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

আজ রবিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্র রাজনীতিবিদদের সতর্কতামূলক পরামর্শ দেন তিনি।

নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে মারুফ কামাল লিখেন, ‘একটা সময় এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ছিল প্রধান অ্যাক্টর। তারা অ্যাক্ট করতো আর বাদ বাকি সবাই তাদের অ্যাকশনের ব্যাপারে রিঅ্যাক্ট করতো। ফলে তাদের প্রতিদ্বন্দ্বীকেও অ্যান্টি আওয়ামী লীগ হিসেবে পরিচিত হতে হতো। রাজনীতিতে কোনো দল প্রধান অ্যাক্টর হলে তারা প্রধান ফ্যাক্টরও হয়ে ওঠে।’

আওয়ামী লীগ পরবর্তী রাজনীতিতে এখন প্রধান অ্যাক্টর কারা সেই প্রশ্ন তুলে তিনি লিখেছেন, ‘এখন রাজনীতিতে মেইন অ্যাক্টর কারা? চব্বিশের অভ্যুত্থানের ছাত্র-তরুণেরা কি প্রধান অ্যাক্টর হয়ে উঠছেন? বিএনপি-জামায়াত সহ বাকি দলগুলোকে কি তাদের কর্মকাণ্ড ছাত্র-তরুণদের করা অ্যাকশনের প্রতিক্রিয়ার ভিত্তিতে নির্ণয় করতে হচ্ছে?’

এরপর ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি লিখেন, ‘তাহলে তো ক্রমে তারা অপ্রধান হয়ে যাবেন। কাজেই রাজনীতিতে তাদের নিজেদের পথরেখা স্পষ্ট করতে হবে এবং নেতা-কর্মী-সমর্থকের বাইরে ব্যাপক জনমতকে সেদিকে টেনে আনতে হবে।’

পোস্টের শেষাংশে মারুফ কামাল খান লিখেছেন, ‘প্রধান অ্যাক্টর হবার একটা বড় ঝুঁকি বা বিপদ আছে। যারা প্রধান অ্যাক্টর হয় তারা ফ্যাসিবাদী বা স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে। ছাত্র-তরুণদের সেটা মাথায় রাখতে হবে।’

প্রসঙ্গত, শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্ররা ইতোমধ্যেই রাজনীতিতে সক্রিয় হয়েছেন। সবশেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতেও অগ্রণী ভূমিকা ছিল রাজনীতিতে আসা এসব ছাত্রদের। অনেক ক্ষেত্রে এসব তরুণ দলের প্রতিক্রিয়ার ভিত্তিতে বিএনপি-জামায়াতসহ বাকিরা তাদের অ্যাকশন নির্ণয় করছেন। যা নিয়েই ছাত্র-তরুণদের সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক এ প্রেস সচিব।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট