,

আবারও বড়পর্দায় একসঙ্গে মাধুরী-তৃপ্তি

news-image

বিনোদন ডেস্ক : সবলিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরির মা মাধুরী দীক্ষিত! শুনতে অবাক লাগলেও এটাই সত্য! গত বছর গুঞ্জন উঠেছিল দুইজনের মধ্যে মা-মেয়ের সম্পর্ক। এবার সেই গুঞ্জন সত্য প্রমাণিত হচ্ছে। প্রথমবারের মতো মা-মেয়ের চরিত্রে অভিনয় করবেন দুই প্রজন্মের তারকা অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, সুরেশ ত্রিবেণী পরিচালিত ‘মা-বোন’ ছবিতে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন তৃপ্তি-মাধুরী। এর আগে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে একসঙ্গে বড় পর্দায় হাজির হয়েছিলেন। বলিউড সূত্রের খবর, আগামী মে মাসে মুম্বাইয়ে ছবির শ্যুটিং শুরু হবে।

এই ছবিতে মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি দিমরি মা-মেয়ের ভূমিকায় অভিনয় করবেন। তৃপ্তি দিমরি ‘অ্যানিম্যাল’ এবং ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। এবার মাধুরীর মেয়ের চরিত্রে দর্শক মাতাবেন।

 

ছবির গল্পে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন এবং জটিলতা ফুটিয়ে তোলা হবে। হাস্যরসের মোড়কে এই ছবিতে অ্যাকশন থ্রিলার ধর্মী গল্প বলবেন পরিচালক সুরেশ। এর আগে এ পরিচালকের ‘তুমহারি সুলু’এবং ‘জলসা’দুইটা থ্রিলার ছবি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল।

মাধুরী এবং তৃপ্তি প্রথমবারের মা-মেয়ের চরিত্রে অভিনয় করবেন। যে কারণে দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল সৃষ্টি করেছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভোজপুরি অভিনেতা রবি কিষাণ-কে। এই ছবিতে অভিনয়ের মাধ্য দিয়ে বলিউডে পা রাখছেন কনটেন্ট ক্রিয়েটর ধর্ণা দুর্গার।

‘মা-বোন’ছবিটি চলতি বছরের দীপাবলিতে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট