,

রাখাইন রাজ্যের পরিবেশ মানবিক করিডোরের উপযুক্ত নয়

news-image

নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাখাইন রাজ্যসহ পুরো মিয়ানমারে এখন চূড়ান্ত বিশৃঙ্খলা বিরাজমান। আরকান আর্মি রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে চরম অমানবিক আচরণ করছে। তারা লাখ লাখ রোহিঙ্গাকে ঘরছাড়া করেছে। রাখাইন রাজ্যে এখন কোনো কর্তৃপক্ষ নেই। এই নাজুক অবস্থায় মানবিক করিডোর দিলে পুরো এলাকা অস্তিতিশীল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মান্না।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, তড়িঘড়ি করে করিডোর দেওয়া উচিত হবে না। মানবিক করিডোর সমস্যার সমাধান নয়। সরকারের উচিত হবে মানবিক করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করা।

অনুষ্ঠানে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. মো. হেলাল উদ্দিন বলেন, মানবিক করিডোরের মতো একটা স্পর্শকাতর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ না করে সিদ্ধান্ত নেওয়া একটা অন্যায়। সরকারের প্রতি আহ্বান থাকবে, অনতিবিলম্বে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে।

কর্নেল হাসিনুর রহমান (অব.) বলেন, আরাকান আর্মি চূড়ান্তভাবে একটা অমানবিক বর্বর বাহিনী। তাদেরকে বিশ্বাস করা হবে মারাত্মক ভুল। যারা মানবিক করিডরের কথা বলছেন তাদের রাখাইন, আরকান আর্মি, রোহিঙ্গা কোনটার ব্যাপারে খুব ভালো ধারণা নেই।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। সভা সঞ্চালনা করেন গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমান।

সভাপতির বক্তব্যে আইয়ুব ভুঁইয়া বলেন, চোখ-কান খোলা রাখতে হবে, যাতে এই অঞ্চল অস্থিতিশীল হয়ে না ওঠে। সব গুরুত্বপূর্ণ পক্ষগুলোর সঙ্গে আলাপ না করে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত হবে বিপদজনক।

সভায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী আকবর হোসেন, মেজর অব. রেজাউল হান্নান শাহীন, নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার, অ্যাডভোকেট শেখ ওমর, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, ড. মো. হুমায়ুন কবির, লেখক ও গবেষক ইমরান চৌধুরী, নতুন ধারা জনতার পার্টি চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, অধ্যাপক মেহেদী হাসান, জাস্টিস পার্টি চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, ভাসানী ন্যাপের চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, গবেষক আলাউদ্দিন কামরুল, মানবাধিকারকর্মী রুহুল আমিন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট