,

যুদ্ধবিরতি ঘোষণা করল ভারত-পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান যখন সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে তখন দুই দেশের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণার কিছুক্ষণ পর আলাদাভাবে যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করে ভারত আর পাকিস্তানও।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতের সঙ্গে যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করে বলেন, ‘পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে কার্যকরভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

পাকিস্তানের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে।’

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির কথা ভারতের হয়ে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, ‘ভারতীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় সাড়ে পাঁচটা) থেকে ভারত ও পাকিস্তান ভূমি, আকাশ এবং সমুদ্রে সব ধরনের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করবে।’

আজ বিকেলে পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক ভারতীয় পক্ষের প্রধানকে ফোন করে এই ব্যাপারে একমত হয়েছে বলে জানান মিশ্রি। আগামী উভয় পক্ষ ১২ মে আবার কথা বলবে।

এর আগে, আজ শনিবার বিকেল ৬টার দিকে ট্রুথ সোশ্যাল সাইটে একটি পোস্টে ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে। ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান ও প্রজ্ঞা দেখানোর জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট