,

দুই পুত্রবধূকে নিয়ে ভাইয়ের বাসায় খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং সৈয়দা শামীলা রহমানকে সাথে নিয়ে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় এক ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার গুলশানের ৪২ নম্বর সড়কের বাসায় ভাইয়ের আমন্ত্রণে তার বাসায় খালেদা জিয়া অংশ নেন।

সবশেষ ২০১৭ সালের মে মাসে সাবেক প্রধানমন্ত্রী ছোট ভাই শামীন ইস্কান্দারের বাসায় এক ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। এরপর নির্বাচনের বছর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকারের চাপে খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠায়। তবে, করোনা সংক্রমণ পরিস্থিতি দেখা দিলে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিলেও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি মুক্ত জীবনে ফিরে আসেন। এবং উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যুক্তরাজ্য যান। সেখানে চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে চার মাস পর আবারও কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নীল রংয়ের শাড়ি এবং নীল রংয়ের একটি গাড়ির সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পেছনের সিটে দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং সৈয়দা শামীলা রহমানকে নিয়ে ফিরোজা থেকে বের হন। দলীয় পতাকা উড়িয়ে তিনি ভাইয়ের বাসায় যান তিনি।

বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, গত মঙ্গলবার চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকেফেরে আসার পর চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে ছিলেন খালেদা জিয়া। এটা প্রথম কোনো আত্মীয়ের বাসায় গেলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট