,

আখাউড়ায় ট্রেনের ২ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

news-image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন ইয়ার্ডে মালবাহী কন্টেইনার ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এ দিকে ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী কন্টেইনার (৬০৫) ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনের ১১নং লোপ লাইন থেকে ১১নং মেইন লাইনে উঠার পরপরই বাফার হুক ভেঙে মাঝের দুটি বগি লাইনচ্যত হয়। এর মধ্যে একটি বগি উল্টে যায়।

ওই ট্রেনের সহকারী লোকোমাস্টার জসিম উদ্দিন জানান, লোড কন্টেইনার ট্রেনটি আপ লাইনে উঠার পরপরই গার্ড ব্রেক থেকে ৮ নম্বর ও ইঞ্জিন থেকে ৯ নম্বর বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে।

আখাউড়া রেলওয়ে লোকোশেড ইনচার্জ বলেন, আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সামনের দিক থেকে বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এখন রিলিফ ট্রেন উদ্ধার তৎপরতা শুরু করবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট