,

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরোনো ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল।

শনিবার (১০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ইমিগ্রেশন ব্যবস্থার কেমন উন্নতি হয়েছে সেটা দেখার জন্য আমি এখানে এসেছি। আগের চেয়ে এখানকার অনেক উন্নতি হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নিরাপত্তা বলয় পার হয়ে সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কীভাবে থাইল্যান্ড গেলেন সেটি তদন্তে ৩ সদস্যের কমিটি শিগগিরই রিপোর্ট দেবে। তারপর যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এপ্রিলে সীমান্তে ১০১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে এসবির পক্ষ থেকে কোনো নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কিনা তা আমার জানা নেই। এ বিষয়ে তদন্ত করা হবে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনভোগান্তির বিষয় মাথায় রেখে কর্মসূচি দেওয়া উচিৎ। দাবি আদায়ের অন্য পন্থাও আছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট