মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাকিস্তানের গণমাধ্যম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে‘

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেছেন, তারা এখন “কার্টুন নেটওয়ার্কে” পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, ভারতীয় সংবাদমাধ্যম সাংবাদিকতার নৈতিকতা, নির্ভরযোগ্যতা ও বস্তুনিষ্ঠতা হারিয়ে ফেলেছে এবং এখন প্যারোডিতে রূপ নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ শুক্রবার সন্ধ্যায় এক পোস্টে এই মন্তব্য করেন আফ্রিদি। যেখানে আফ্রিদির এই মন্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের বন্দুকধারী হামলার পর ৬ মে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর পাল্টা ড্রোন হামলা চালায় পাকিস্তানও। এই পরিস্থিতিতে ৭ মে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পিএসএল ম্যাচ শুরুর ছয় ঘণ্টা আগে ড্রোন হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়, ফলে ম্যাচটি বাতিল করা হয়।

আফ্রিদি লেখেন, ‘খেলাধুলা মানুষের মধ্যে বিভাজন নয়, ঐক্য আনে। অথচ এখন সেই খেলাই পরিণত হয়েছে আক্রমণের লক্ষ্যবস্তুতে। একসময় ক্রিকেট আমাদের একত্র করত, আজ তা পরিণত হয়েছে দুই দেশের ক্রসফায়ারের বলিতে।‘

তিনি আরও লেখেন, ‘আবারও স্ট্যাম্প উঠুক। শুধু খেলার জন্য নয়, শান্তির জন্যও।‘

এই মন্তব্যের মাধ্যমে আফ্রিদি দুই দেশের মধ্যে শান্তি ও খেলাধুলার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী