,

কুমিল্লার সাবেক এমপি সেলিনা ইসলামকে আটক করেছে ডিবি

news-image

অনলাইন ডেস্ক : কুমিল্লার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সেলিনা ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।তিনি জানান, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে আটক করা হয়েছে।

সেলিনা ইসলাম আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী।

ডিবি সূত্র জানায়, সেলিনা ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ নিয়ে তদন্ত চলছিল। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা গেছে, সেলিনা ইসলাম কুয়েত প্রবাসী শিল্পপতি। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত হন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট