সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাহোরে ভারতীয় ড্রোন, ভূপাতিত করল পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে দুটি ভারতীয় স্পাই ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।আজ বৃহস্পতিবার সকালে লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়

প্রতিবেদনে বলা হয়, লাহোর শহরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ভারতীয় স্পাই বা নজরদারি ড্রোন ভূপাতিত হয়েছে। এর আগে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই শহরে একটি অজ্ঞাত বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরে জানা যায়, ড্রোন ধ্বংস করার শব্দ এটি।

পুলিশ জানিয়েছে, ড্রোনটির আকার পাঁচ থেকে ছয় ফুট হবে। এটি সীমান্তের ওপার ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল। শহরের সংবেদনশীল স্থাপনাগুলোর দিকে নজরদারির চেষ্টা করছিল ড্রোনটি। এটি বিস্ফোরকবোঝাই ছিল বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। মঙ্গলবার দিবাগত রাতে দেশটির অন্তত ৬টি স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় নিহতের সংখ্যা ৩১ জন। আহত অর্ধশতাধিক মানুষ।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট