সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তানকে ট্রাম্পের হুঁশিয়ারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইটের বদলে পাটকেল’ নীতি ছেড়ে ভারত-পাকিস্তানকে অবিলম্বে সমঝোতার পথে হাঁটতে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ভারত ও পাকিস্তান উভয় দেশই ‘ইটের বদলে পাটকেল’ নীতি অনুসরণ করছে।’ তিনি দেশ দুটিকে এই নীতি অনুসরণ করা বন্ধ করে থামতে বলেন। এছাড়া চির বৈরী দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে তিনি সহায়তাও করতে চান।

বুধবার(৭ মে)বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই খবর জানায়।

এএফপির এই খবরে বলা হয়,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার ভারত ও পাকিস্তানকে অবিলম্বে এই যুদ্ধ থামাতে বলেন। এছাড়া দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে দুই দশকের সবচেয়ে ভয়াবহ সহিংসতা বন্ধে তিনি সহায়তার প্রস্তাবও দেন।

হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিং-এ ট্রাম্প বলেন, ‘এটি খুবই ভয়াবহ।’তিনি আরও বলেন, ‘আমি দু পক্ষের সঙ্গেই ভালো সম্পর্ক রাখি, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুজনকেই খুব ভালোভাবে চিনি এবং আমি দেখতে চাই তারা সমস্যার সমাধান করুক। আমি দেখতে চাই তারা এটা বন্ধ করুক।’

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘তারা ইটের বদলে পাটকেল নীতি অনুসরণ করছে, অর্থাৎ একে অপরকে জবাব দিচ্ছে। তবে আমি আশা করি, এখন তারা থামতে পারবে।’
ট্রাম্প যখন হোয়াইট হাউসে এই মন্তব্য করছিলেন সেই মুহূর্তেই ভারত-পাকিস্তান তাদের বিতর্কিত সীমান্তে ভারী গোলাবর্ষণ করছিল।

এই সার্জিকাল স্ট্রাইকে দুই দেশে অন্তত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পাকিস্তান দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক মিত্র। তবে সম্প্রতি ট্রাম্প নরেন্দ্র মোদির সঙ্গেও সম্পর্ক জোরদারে আগ্রহ দেখিয়েছেন। ফেব্রুয়ারিতেই মোদি যুক্তরাষ্ট্র সফর করেন।

এদিকে, বুধবার (৭ মে) দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট বা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২ মে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। তিনি এই উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা পুনরায় শুরু করার জন্য দুই দেশকে উৎসাহিত করছেন। সূত্র: এএফপি এবং দ্য নিউইয়র্ক টাইমস।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট