,

যুদ্ধের মাঝে পিএসএল নিয়ে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান বোর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : পুরোদমে যুদ্ধে জড়িয়েছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ঢুকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে। অথচ, একই সময়ে দুই দেশেই চলছে ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল। টুর্নামেন্ট দুইটি আপন গতিতে চলবে কি না সেই শঙ্কা ভাসছে বাতাসে। যদিও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিএসএল পূর্ব সূচি অনুযায়ী চলবে বলেই জানিয়েছে পিসিবি। আজ বুধবার বাংলাদেশ সময় রাত নয়টায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড। ৭, ৮, ৯ এবং ১০ মে আরও চারটি ম্যাচ এখানেই অনুষ্ঠিত হবে। লিগ পর্বের শেষ ম্যাচ আগামী ১১ মে অনুষ্ঠিত হবে।

রাওয়ালপিন্ডিতে প্লে-অফ পর্বের কোয়ালিফায়ার ম্যাচটি আগামী ১৩ মে এবং এরপর এলিমিনেটর-১ এবং এলিমিনেটর-২ ম্যাচটি ১৪ ও ১৬ মে অনুষ্ঠিত হবে। আগামী ১৮ মে ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে পর্দা নামবে পিএসএলের।

পিএসএল সূচি অনুযায়ী চলার ঘোষণা দেওয়া হয়েছে লিগটির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করে ভারত। এতে এখনো পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই